ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

Link Copied!

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে ধানক্ষেত থেকে জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে নিহতের বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জাহানারা বেগম হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত সেকান্দরের স্ত্রী।
হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃদ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
এ ব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’