পাঞ্জরী ডেস্ক : গত ১৭ অক্টোবর ৭ জন সাব রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ । পদোন্নতি প্রাপ্ত জেলা রেজিস্ট্রারগণ হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাব রেজিস্টার আ,ব,ম খায়রুজ্জামকে নড়াইল জেলার জেলা রেজিস্ট্রার, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাব রেজিস্ট্রার সুখরঞ্জন রায়কে মেহেরপুরের জেলা রেজিস্ট্রার, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার সাব রেজিস্ট্রার গোলাম মাহবুবকে রাজবাড়ী জেলার জেলা রেজিস্ট্রার, ঢাকা জেলার মিরপুরের সাব রেজিস্ট্রার সেলিম হাওলাদারকে ভোলা জেলার জেলা রেজিস্ট্রার, ঢাকা সদর সাব রেজিস্ট্রার কুদ্দুস হাওলাদারকে পিরোজপুর জেলার জেলা রেজিস্ট্রার, বাগেরহাট সদরের সাব রেজিস্টার আলী আকবরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার এবং চট্টগ্রাম জেলার আধূনগরের সাব রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম মল্লিককে চাঁদপুর জেলার জেলা রেজিস্ট্রার।

