ঢাকাWednesday , 17 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী নদীতে জাহাজে আগুন, নিহত ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি এপিএস-১’ নামের একটি জাহাজে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে অপর দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর বিজয় নগর ঘাটের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২)। তিনি জাহাজটিতে লস্কর হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জাহাজে আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, কর্ণফুলী নদীতে নোঙর করে থাকা একটি জাহাজে দুর্ঘটনাবশত আগুনের ঘটনা ঘটে। এতে জাহাজে কর্মরত তিনজন অগ্নিদগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাজের লস্কর সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত নাহিদ (১৮) ও মিজানকে (২৫) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কীভাবে জাহাজে আগুন লেগেছে এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।