ঢাকাWednesday , 17 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাধবদীর জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর শেখেরচরের ভগীরথপুর এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শেষে দুইজনের লাশ উদ্ধারের পর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাত তলা বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
স্থানীয় আফজাল হোসেনের মালিকানাধীন এই সাততলা বাড়িটি সোমবার রাত সাড়ে ৮টা থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহল্লার কেউ যেন বাড়ির বাইরে বের না হন এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠেন সে ব্যাপারে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে সকাল ১০টা থেকে ছয় ঘণ্টার অপারেশন ‘গর্ডিয়ান নট’ চালানো হয়। অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।