ঢাকাTuesday , 16 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা খবর পায়, মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেসউজ্জামান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’