ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শিববাড়ী-শিমুলতলী সড়কের ভূরুলিয়া রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের উত্তর বিলাশপুর এলাকার আলী আকবরের ছেলে কোরান আলী (১৮), ফজলুল হকের ছেলে রুবেল (৩২) ও বিষ্ণু শীলের ছেলে স্বপন কুমার শীল (৪৪)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ভূরুলিয়া রেলক্রসিং এলাকায় ৭/৮ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুটি চাপাতি, একটি ছুরি, একটি হাসুয়াসহ ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।