ঢাকাSunday , 14 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পাহাড় ধসে আরো ৩ জন নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় পাহাড় ধসে আরো তিনজন নিহত হয়েছেন।
রোববার ভোররাতের দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এর আগে রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় বৃষ্টিতে মাটি সরে দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হন।
ফিরোজ শাহ কলোনিতে দেয়াল ধসে নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪৫), তার আড়াই বছর বয়সি কন্যাশিশু ফয়জুন্নেসা ও বৃদ্ধা জোহরা বেগম (৭০)।
নগরীর আকবর শাহ থানার এসআই লুৎফর রহমান জানান, ফিরোজ শাহ কলোনি এলাকায় ভোররাতের দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। রোববার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে।
এদিকে, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের গত কয়েকদিন ধরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও তারা সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।