নিজস্ব প্রতিবেদক : কাকরাইলে একটি ভবনের পঞ্চম তলা থেকে রাকিবুল হাসান রিপন (৩৫) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে পুলিশ রিপনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
রিপনের বড় ভাই লিটন জানান, বুধবার সকালে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিপনকে দেখতে পাওয়া যায়। রিপন কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তার কারণ জানা নেই। তাদের বাবার নাম এম এ রফিক। তিনি প্রাক্তন পুলিশ কর্মকর্তা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রিপন আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা জানিয়েছেন। তদন্তের পরই বলা যাবে মৃত্যুর কারণ।

