ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মামুনুর রশীদ লেবু (৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত মামুনুর রশীদ লেবু রংপুরের মিঠাপুকুর উপজেলার দাপউদয়পুর গ্রামের মিনহাজ পণ্ডিতের ছেলে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মামুনুর রশীদ সফিপুর এলাকায় ভাড়া থেকে দর্জির কাজ করতেন। শুক্রবার জুমার নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শনিবার সকালে সফিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলায় গলাকাটা অবস্থায় লেবুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্লেড ও ইনহেলার উদ্ধার করা হয়েছে।
এসআই আরো জানান, মামুনুর রশীদ হাঁপানি রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।