ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজ উদ্দিন বাজার এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল বিন ইউসুফের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুল করিম (২৮)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপনসূত্রে তথ্য পেয়ে রিয়াজ উদ্দিন বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারের আবাসিক হোটেল হার্ট সিটিতে অভিযান চালানো হয়। এই সময় হোটেলের একটি কক্ষ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।
করিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।