ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরখানে আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের দগ্ধ আটজনের মধ্যে একজন মারা গেছেন।
শনিবার সকাল ১০টার দিকে আজিজুল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে আজিজুলের ৯৯ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ভোর ৪টার দিকে তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ভোর ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা।
দগ্ধরা হলেন- আজিজুল (২৭), ডাবলু (৩৩), আনজু (২৫) , আব্দুল্লাহ (৫), মুসলিমা (২০), পূর্ণিমা (৩৫), সুফিয়া (৫০) ও সাগর (১২)। এদের মধ্যে আজিজুল হাসপাতালে মারা যান।
ডাক্তাররা জানান, দগ্ধ অন্যদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, আগুনে ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আনজুর ছয় শতাংশ, আব্দুল্লাহর ১২ শতাংশ, মুসলিমার ৯৮ শতাংশ, পূর্ণিমার ৮০ শতাংশ, সুফিয়ার ৯৯ শতাংশ এবং সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।