ঢাকাFriday , 12 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি মোবাইলফোন সেট ও নগদ ৫ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম (৪৫) রাজশাহীর সাদিপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১২ সিপিসি-৩ এর উপপরিচালক ও অপারেশন কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার ইন্ট্রাকো সিএনজি পাম্পের সামনে অভিযান চালান। এ সময় ৯৮০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ইয়াবা বিক্রি করতেন।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।