ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে প্রাইভেটকার খাদে, নিহত ২

Link Copied!

রাজবাড়ি প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদলির কাঁঠালতলায় একটি প্রাইভেটকার খাদে পড়ে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হচ্ছেন, চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদ মোল্লা।
রিপন কাজী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাংলাট এলাকার শরজল কাজীর ছেলে। আর মনির মানিকগঞ্জ জেলার শরউপাই এলাকার হাসেম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রাইভেটকারটি পাংশা উপজেলার লারিবারি এলাকায় যাচ্ছিল। পথে কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। প্রাইভেটকারে থাকা চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত আলী জোরদার বলেন, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেটকার পাংশার কাঁঠালতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। পরে পাংশা ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল মাইক্রোবাস ও নিহতদের উদ্ধার করেছে। মৃতদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তরের করা হয়েছে।