ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবিলম্বে রায় কার্যকর চায় শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবের পরিবার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রেনেড হামলায় নিহত হওয়া শেখ হাসিনার দেহরক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুব উর রশিদের পরিবার। মাহবুবের পরিবার রায়ের পর বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার বাড়িতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
১৪ বছর পর বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছেন আদালত। এ মামলায় ১৯ জনের মৃত্যুদন্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেওয়া হয়। শেখ হাসিনার দেহরক্ষী নিহত মাহবুবের ভাই মামুন উর রশিদ জানান, এই রায়ে তারা সন্তুষ্ট। তবে অবিলম্বে এ রায় কার্যকর দেখতে চান।
নিহত মাহবুবের পিতা হারুন অর রশিদ বলেন, ‘আদালত যে রায় দিয়েছে আমরা তাই মেনেছি। তবে যত দ্রুত সম্ভব আমরা চাই তাদের রায় কার্যকর করা হোক। সেই সাথে এই নির্মম হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীদেরও ফাঁসি দেওয়া হোক।’
২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার দেহরক্ষী কুষ্টিয়ার মাহবুব উর রশিদ।