ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ডেকে নিয়ে যুবক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২০১৩ সালে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে হত্যার ঘটনায় ২ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা বুধবার এ রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হচ্ছেন, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল হাই চৌধুরীর ছেলে সাকিউর চৌধুরী ও রমিজ মিয়ার ছেলে গাজিউর চৌধুরী। মামলার অপর ১৩ জনকে আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ জুন রাত ১০টায় আসামীরা মোবাইল ফোনে তাদের প্রতিবেশি বদিউজ্জামান চৌধুরীর ছেলে বাছির মিয়া চৌধুরী (৩০) কে ডেকে নেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। উক্ত ঘটনায় ১৩ জুন আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। ২৪ জুন বাছিরের বড় ভাই শিশু মিয়া চৌধুরী বাদি হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই মামলার আসামী সাকিউরকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নাইয়ারখারা বিলের পাশের একটি জমিতে মাটি চাপা দেয়া অবস্থায় বাছির মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় সাকিউর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে সে আদালতকে জানায়। পরে পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ ডিসেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বুধবার এ রায় দেন। রায় ঘোষণাকালে সাকিউর আদালতে উপস্থিত ছিলেন।
অপর আসামী গাজিউর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল আহাদ ফারুক।