ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় আটক ৬৯

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : নাশকতা এড়াতে সাতক্ষীরায় বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ইয়াবা, ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে চারজন,কালীগঞ্জ থানা থেকে চারজন, শ্যামনগর থানা থেকে ১৭ জন, আশাশুনি থানা থেকে ছয়জন, দেবহাটা থানা থেকে ছয়জন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে আটক করা হয়েছে।