ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ওষুধ পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
বুধবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান।
আটকরা হলেন- উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৮), শ্যামলীপাড়া মহল্লার মৃত আবুল প্রামাণিকের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) ও পুঠিয়া গ্রামের মৃত বাদুল্লার ছেলে আবু সামা (৩৮)।
সংবাদ সম্মেলনে র‌্যাব কমান্ডার বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া মেডিসিন স্টোরের কিপার শ্রী চিত্তরঞ্জন সাহার (৬০) কাছ থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৯৬ পিস সুপারডেক্স, ৫৮৮ পিস ট্রুগাট, ১৮০ পিস ক্যাথিটার, ১২০ ব্যাগ ইউরিন, ২০০ পিস স্পিনোক্যান, ২ হাজার পিস প্যান্টোপ্যারাজল, ৫০ পিস সেফট্রিয়াক্সন ইনজেকশন, ৩৫ পিস কে এমএম-৩৫ ইনজেকশন, ৪০ পিস এসোরাল, ১০০ পিস ডিস্ট্রিল ওয়াটার ও তিনটি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়।
জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।