ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তিতলি, ৪ নম্বর সতর্কতা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলি আরো ঘনীভূত ও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে।
ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ায় চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরসহ সব সমুদ্রবন্দরকে বুধবার সকালে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা সংকেত ছিল ২ নম্বর। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর ৪ নম্বর সতর্কতা সংকেত জারির বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় তিতলি চট্টগ্রাম বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে বুধবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব ৯০০ কিলোমিটার। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে মঙ্গলবারের ২ নম্বর সতর্ক সংকেত বাড়িয়ে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।