ঢাকাTuesday , 9 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে কলেজছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে মৌসুমী খাতুন (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়। সোমবার রাতে উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী গুল্টা এম মুনসুর আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও মোজদার হোসেনের মেয়ে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ্জামান বলেন, ‘মেয়েটি তার শয়নকক্ষে সবার অগোচরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে শুনেছি। কিন্তু আত্মহত্যার কারণ জানা যায়নি।’