ঢাকাTuesday , 9 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে স্ত্রীর হাতে স্বামী খুন

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে স্বামীকে খুন করেছে স্ত্রী। সোমবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘরে স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করার জেরে দাম্পত্য কলহে স্ত্রীর হাতে খুন হন সিএনজি অটোরিকশা চালক বাদশা মিয়া।
পুলিশ জানায়, তিতাস উপজেলার নয়াচর গ্রামের খলিল মিয়ার ছেলে বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মোবারকপুর গ্রামে ভাড়া বাড়িতে থেকে সিএনজি অটোরিকশা চালাতেন। সম্প্রতি স্ত্রী জোহরা বেগমকে রেখে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার হীরামনি নামের এক নারীকে বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী জোহরা বেগমের সাথে বাদশা মিয়ার সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় দাম্পত্য কলহ। সোমবার রাতে জোহরা বাদশা মিয়ার হাত-পা বেঁধে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে ব্যাপারটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।