ঢাকাTuesday , 9 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাত-পা বেঁধে সাব রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যা

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নূর মোহম্মদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে হাত-পা বাঁধা ও মারাত্মক জখম অবস্থায় নূর মোহম্মদকে উদ্ধার করে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সদর ফাঁড়ির ওসি সন্তু বিশ্বাস জানান, রাত ১১টার দিকে বাড়ির মালিক হানিফ আলী পুলিশকে ফোন করে জানান, নূর মোহম্মদ হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নূর মোহাম্মদ ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন বলে জানায় পুলিশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই নূর মোহম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ আছে বলে নিশ্চিত করেন এই চিকিৎসক।
নিহত সাব রেজিস্ট্রার নূর মোহম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।