ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
সোমবার ভোররাতে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চলিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার আরিফুল ইসলাম ও টনি শেখ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাতে চাপাইনবাবগঞ্জ থেকে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। ভোরে বাসটি হাটিকুমরুল গোলচত্বরে পৌঁছলে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।