ঢাকাSunday , 7 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মিয়ার বাজার এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহ উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পুলিশ।