ঢাকাSunday , 7 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের হরিপুরের কাঁঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেত থেকে মো. শফিরুল (৪০) নামের এক ‍যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় পুলিশ কাঁঠালডাঙ্গী এলাকার ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেতে বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতরে একটি লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের রহস্য বের হবে।