ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অস্ত্রসহ সাজ্জাদ আলী (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সাজ্জাদ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জেলার দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামে তার বাড়ি। তার বাবার নাম ইদ্রিশ আলী।
শনিবার ভোরে বেলঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাজ্জাদ আলী অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইলফোন সেট এবং বেশকিছু টাকা জব্দ করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ আলী জানান, সাজ্জাদ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার খবরটি তিনি শুনেছেন। দ্রুতই তাকে বহিষ্কার করা হবে।
তিনি বলেন, ‘ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান হবে না।’