ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কন্টেইনারবাহী ১০ লরি আটক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে কন্টেইনার বহনকারী ১০টি প্রাইম মুভার লরি আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ২০১০ সাল থেকে এই লরিগুলো চট্টগ্রাম নগরীতে কন্টেইনার পরিবহন করছিল বলে পুলিশ তথ্য পেয়ে শনিবার সকালে এগুলো আটক করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন লরি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, লরিগুলো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলাচল করছিল। এ ছাড়া লরিগুলোর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশ লরিগুলো আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।