ঢাকাFriday , 5 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধে ১ ব্যক্তি নিহত, আহত ১০

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মিজানুর মালিথা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ১০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শশীধরপুর প্রামাণিকপাড়া গ্রামে সংঘর্ষ হয়। নিহত মিজানুর মালিথা শশীধরপুর প্রামাণিকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীধরপুর প্রামাণিকপাড়া গ্রামের সবজি বিক্রেতা মিজানুর মালিথার সঙ্গে একই গ্রামের আবু আফফান মহরী, সুন্নত আলী, জাহান আলী ও লুৎফরের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
সকাল ১০টা থেকে এ নিয়ে বিবাদ শুরু হলে দুপুরের দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আবু আফফান গ্রুপের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর মালিথা (৪৫), সজিব (২৬), অন্তর (২২), ইমাদুল (৩৫), সিমাজুল (৩৮), সাবু (২৮), শুকুর আলী (৪২), সম্রাট (৪০) মিরাজ (৪৪) ও সিরাজ (৫৫) আহত হয়।
মুমূর্ষু অবস্থায় মিজানুর মালিথাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।