ঢাকাFriday , 5 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি

Link Copied!

খুলনা প্রতিনিধি : ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ শ্লোগানে খুলনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নগরীর শিববাড়ী মোড় থেকে এ র‌্যালি শুরু হয়।
এর উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। দূরন্ত বাইসাইকেলের সহযোগিতায় এপেক্স বাংলাদেশ এ র‌্যালির আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. এহসান শাহ, কেসিসির ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম প্রমুখ।
র‌্যালিতে দুই শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। র‌্যালিটি শিববাড়ী মোড় থেকে শুরু করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড- গল্লামারি- নিরালা মোড়- ময়লাপোতার মোড়- সাতরাস্তা- রয়েল মোড়- শান্তিধামের মোড় ও ফেরিঘাট মোড় প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ী মোড়ে শেষ হয়।
বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাইকেল চালিয়ে দেশের ৬৪টি জেলা এবং খুলনার খানজাহান আলী (র.) সেতু থেকে ভারতের হাওড়া সেতু পর্যন্ত ভ্রমণকারী শরিফুল ইসলাম হিরন ও বাহারুল ইসলামকে সংবর্ধণা দেওয়া হয়।