ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় স্কুলছাত্রী নিহতের গুজবে আগুন, ভাঙচুর

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসচাপায় সাদিয়া আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হওয়ার গুজবে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে কাঁচপুর থেকে মদনপুরগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয় বলে গুজব রটে। প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একত্রিত হয়ে বাসে আগুন ও গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে।
সাদিয়া বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে নবম শ্রেণির শিক্ষার্থী ও সোনাপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রাস্তা পার হচ্ছিল। কাঁচপুর থেকে মদনপুরগামী একটি বাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চাপা দেওয়া বাসে অগ্নিসংযোগ করে। এ ছাড়াও মহাসড়কে ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেপ্তারের আশ্বাসে অবরোধকারীদের শান্ত হয়ে সড়ক থেকে সরে যায়। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়নে করা হয়েছে।