ঢাকাWednesday , 3 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতায়িত হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৌশিক বিশ্বাস নামের চার বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের রাউথপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৌশিক বিশ্বাস সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের রাউথপাড়া গ্রামে প্রবাসী সুভাষ বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মীর মো. সাজেদুর রহমান জানান, শিশু কৌশিক পরিবারের লোকজনের অজান্তে ঘরের মধ্যে টেলিভিশন চালানোর জন্য বিদ্যুত বোর্ডে প্লাগ দিতে যায়। এ সময় বোর্ডে আঙুল ঢুকে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
শিশু কৌশিকের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।