ঢাকাWednesday , 3 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

Link Copied!

যশোর প্রতিনিধি : তীব্র গরমে যশোরের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে যশোরে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া দপ্তর থেকে বলা হয়, বুধবার দুপুর ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে যশোরে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল এ জেলায়। এর আগে সোমবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি ছিল।
এদিকে, মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে ‍সুযোগ পেলেই ফাঁকা জায়গায় অবস্থান করছে।