ঢাকাWednesday , 3 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গোলাম মোস্তফা (৩৮) নামের এক ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সিরাজগঞ্জ পৌর সদরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন গোলাম মোস্তফা। এ সময় কয়েকজন যুবক এসে পেছন থেকে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কারা, কী কারণে গোলাম মোস্তফাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।