ঢাকাWednesday , 3 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাত বোমাসহ বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ হাতে তৈরি বোমা, হাতুড়ি ও রডসহ বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
বুধবার ভোরে দিঘলিয়া উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- এরশাদ আলী খান (৩৩), নোয়াব আলী (৩৫), আসাদ শেখ (৩২), হাসিবুর রহমান (২২), রফিকুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন (৩৫)। এদের মধ্যে আলমগীর হোসেন জামায়াত ও বাকি পাঁচজন বিএনপির স্থানীয় নেতা-কর্মী।
পুলিশ জানায়, বুধবার ভোররাত ৩টার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি হাত বোমা, দুটি রামদা ও হাতুড়িসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস রঞ্জন দাস বলেন, ‘এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেক ব্যক্তির নামে দিঘলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।’