ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দর : বড় জাহাজ ভিড়তে ৩ দিন আগে অনুমতি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : সাড়ে নয় মিটারের বেশি গভীরতার বড় জাহাজ বা মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিড়তে হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তিন দিন আগেই অনুমতি নিতে হবে। এ ছাড়া বন্দরের নিজস্ব পাইলট দিয়ে জাহাজ বন্দরে ভিড়ানোর নিয়ম চালু করা হয়েছে।
মঙ্গলবার থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নতুন নিয়ম চালু করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ নতুন নিয়ম চালুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্দরে জাহাজ ভিড়ানোর ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। বড় জাহাজগুলো বিশৃঙ্খলভাবে বন্দরের বহির্নোঙ্গরে যত্রতত্র নোঙর করার ফলে দুর্ঘটনা ঘটে। এ ছাড়া জাহাজ চলাচলেও নান প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই কোনো জাহাজ কোথায় ভিড়বে কোথায় নোঙর করবে, এই বিষয়টি এখন বন্দর কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবে।
তিনি জানান, সাড়ে নয় মিটারের বেশি গভীরতার জাহাজগুলো সরাসরি বন্দর জেটিতে প্রবেশ করতে পারে না। তাই এগুলো বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করতে হয়। এই জাহাজগুলো বহির্নোঙ্গরে আসার পূর্বে শিপিং এজেন্টকে তিন দিন আগেই বন্দর কর্তৃপক্ষকে জানানোর নিয়ম চালু করা হয়েছে সোমবার থেকে। এই ক্ষেত্রে বন্দরের নিজস্ব পাইলট দিয়ে জাহাজগুলো বহির্নোঙ্গরে ভিড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বন্দর চেয়ারম্যান বলেন, ‘এখন চট্টগ্রাম বন্দরে অনেক বেশি জাহাজ গমনাগমন করছে। বন্দরে বহু নতুন ক্যাপ্টেন জাহাজ নিয়ে আসেন। তারা বহির্নোঙ্গরের কোথায় কি আছে তা জানেন না। তাই তারা বন্দরে জাহাজ নোঙরের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেন। তাই বন্দরের নিজস্ব পাইলটের সহায়তা নেওয়ার নিয়ম চালু করা হয়েছে।’
নতুন নিয়মের ফলে বন্দরে জাহাজ গমনাগমনে শৃঙ্খলা আসবে এবং দুর্ঘটনার ঝুঁকিমুক্ত থাকবে বলে বন্দর চেয়ারম্যান মত প্রকাশ করেন।