ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এস কে সিনহার বিরুদ্ধে পাবনায় সাধারণ ডায়েরি

Link Copied!

পাবনা প্রতিনিধি : প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক খ ম হাসান কবির আরিফ মঙ্গলবার দুপুরে এই সাধারণ ডায়েরি করেন।
তিনি জানান, সম্প্রতি যুক্তরাজ্যে এক কনফারেন্সে প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। এতে করে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও মান ক্ষুন্ন হয়েছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।