ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবার সাথে জড়িত থাকলে পুলিশও গ্রেপ্তার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেছেন, ‘কোনো পুলিশ সদস্য ইয়াবার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ফৌজদারি আইনে গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’ মঙ্গলবার দুপুরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময়কালে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এসপি বলেন, ‘মাদকের হোতারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তারপরও যদি কেউ হাতেনাতে ধরা পড়ে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, সে যত বড় প্রভাবশালীই হোক না কেন।’
এ সময় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।