ঢাকাMonday , 1 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে বাদশা প্রামাণিককে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ১৭ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের নুরুল ইসলাম প্রামাণিকের ছোট ছেলে বাদশা প্রামাণিক ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের বড় ছেলে রাজা প্রামাণিক বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক মো. আসাদুল্লাহ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।