ঢাকাMonday , 1 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে, স্বামী গ্রেপ্তার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় কলেজছাত্রী স্ত্রীকে সামাজিকভাবে হেয় করতে তার নগ্ন ছবি ফেসবুকে আপলোড করার অভিযোগে প্রতারক স্বামী নাজমুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল শহরের পাঁচ রাস্তার মোড় শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে দুপুরে স্বামী নাজমুল হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন থানায় মামলা দায়ের এবং আসামি নাজমুলকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। ওই ছাত্রী ধর্মান্তরিত মুসলিম। নাজমুল হোসেন কুষ্টিয়া পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তাদের প্রেমের সম্পর্কে বিয়ে হয়।
সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে সামাজিকভাবে হেয় করতে স্ত্রীর ফেসবুক আইডি থেকে তার নগ্ন ছবি ম্যাসেঞ্জারে আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে দেয় নাজমুল।
বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে। নাজমুলের হুমকির মুখে ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।