ঢাকাMonday , 1 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে বাস নদীতে, নিহত ১

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুলে চন্দ্রনাথ পরিবহন বারাশিয়া নদীতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান জানান, আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা চন্দ্রনাথ পরিবহন চতুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বারাশিয়া নদীতে পড়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।
তিনি জানান, এ ঘটনায় ৩৫ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। বাসের মধ্যে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।