ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়িতে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৫৮) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকী বাজারের প্রধান সড়কসংলগ্ন একটি পুকুর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার জয়াগ ইউনিয়নের আমকী বাজারের প্রধান সড়কসংলগ্ন একটি পুকুরে এক বৃদ্ধের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সোনাইমুড়ী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহত বৃদ্ধের কপালে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। তবে বৃদ্ধের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।