ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রেজারের রশি ছিঁড়ে পুকুরে পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বালু কাটা ড্রেজারের রশি ছিঁড়ে পুকুরের পানিতে ডুবে রায় মোহন গোলদার (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিক দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায় মোহন গোলদার গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের সুবল গোলদারের ছেলে। গ্রেপ্তারকৃরা হলেন- একই গ্রামের শ্যামল গোলদারের দুই ছেলে সজল গোলদার ও সুজন গোলদার।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামের মিজানুর রহমানের পুকুর থেকে দেশীয় ড্রেজারের মাধ্যমে বালু তুলছিলেন শ্রমিকরা। এ সময় ড্রেজারের রশি ছিঁড়ে গেলে বাঁধা থাকা বাঁশের ধাক্কায় শ্রমিক রায় মোহন গোলদার পুকুরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দেড় ঘণ্টা পর শ্রমিকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ড্রেজার মালিক দুই সহোদর সজল গোলদার ও সুজন গোলদারকে আটক করেছে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।