কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলীর একটি পাহাড়ি এলাকা থেকে শামসুল আলম মার্কিন নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের দেওয়া খবরে শহরের কলাতলীস্থ কাটাপাহাড় এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে একটি এলজি বন্দুক ও এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

