ঢাকাSaturday , 29 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : যৌতুকের জন্য আড়াইহাজার উপজেলায় শ্বাসরোধ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে। নিহত গৃহবধূর নাম সাহেরা বেগম(২৬)।
শুক্রবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক গ্রামের ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে স্ত্রী সাহেরা বেগমকে হত্যা করে স্বামী আলেপ মিয়া পালিয়ে যান।
আড়াইহাজার থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সাহেরা বেগমের সাথে বেশ কয়েক বছর আগে নরসিংদী জেলার মাধবদী থানার দিঘিরপাড় এলাকার রেজ্জাকের ছেলে আপেল মিয়ার বিবাহ হয়। বিবাহের পর থেকে আপেল মিয়া যৌতুকের জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। সম্প্রতি সাহেরা বেগম পিতার বাড়িতে বেড়াতে আসেন। সেই সুবাদে শুক্রবার রাতে স্বামী আপেল মিয়া সাহেরাদের বাড়িতে আসেন। রাতে স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘরে বাতি জ্বালানো দেখে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে দেখতে পান সাহেরার থাকার ঘরের জানালা খোলা। পরে ঘরে গিয়ে দেখতে পান সাহেরা বেগমের মুখে বালিশ চাপা দেওয়া রয়েছে। বাড়ির লোকজন সাহেরা বেগমের মুখ থেকে বালিশ সরালে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
সাহেরা বেগমের পিতা সুরুজ মিয়া জানান, তার মেয়ে সাহেরা বেগমের স্বামী আপেল মিয়া সাহেরাকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে জানালা দিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে আড়াইহাজার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।