ঢাকাSaturday , 29 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামের রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
তিনি জানান, কে বা কারা তাকে হত্যা করে শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।