ঢাকাSaturday , 29 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে সোহাগ হোসেন নামে এক যুবককে হত্যা করেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহত সোহাগ শহরের কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তবে কারা, কী কারণে তাকে খুন করেছে, তা এখনো জানা যায়নি।
নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় জনৈক মনির বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরি মেরে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, রাত পৌনে ১টার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে যুবকের। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন সোহাগ। যশোর কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহাজুল সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।