ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিতহরা হলেন- মো. নুরু মুন্সী ও রোজিনা বেগম।
অপরদিকে, সকাল ৯টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম কলাতলা নামক স্থানে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মাওয়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক মজিবর শেখ নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।