ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬০

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ও সদর উপজেলার ভোজেরগাতিতে এসব দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সকালে মুকসুদপুরের বরইতলা থেকে কাশিয়ানীর ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী একটি লোকাল বাস মুকসুদপুর উপজেলা চাওচা এলাকার শিশুতলা মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে মনোয়ারা বেগমসহ ৩১ জন আহত হন। পরে থবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
মারাত্মক আহত শাহিনা বেগম (৪৫), শেফালী বেগম (৫০), আকমাল শেখ (৬৫), রফিক (৩০), আরিফ (৩৫), আলিম মাতুব্বরকে (৪০) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া ভোজেরগাতি নামক স্থানে টেকেরহাট থেকে গোপালগঞ্জ আসার পথে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ওই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আছে। ২৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।