ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ প্রকাশ ওরফে পিচ্চি সবুজ নামে (২৫) একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য।
বৃহস্পতিবার ভোর রাতের দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে অপর এক ডাকাত সদস্যকে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। উপস্থিতি বুঝতে পেরে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সদস্য পিচ্চি সবুজের লাশ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অপু নামের এক ডাকাত সদস্যকে। উদ্ধার করা হয় একটি পিস্তল, দুটি বন্দুক, একটি এলজি, একটি খেলনা পিস্তল এবং ৭ রাউন্ড গুলি। নিহত পিচ্চি সবুজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।