ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরের ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় শেরপুর সদরের ১২নং কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে বলে জানান দুদকের কোর্ট ইন্সপেক্টর আশিকুর রহমান।
এদিকে রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতে আপিল করবেন জানিয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নূরে আলম সিদ্দিকী নিজের, স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অর্জিত সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগ আসলে ২০১৪ সালের ২৬ নভেম্বর দায়-দেনা আয়ের উৎস ৭ কার্যদিবসের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয় দুদক। সে মোতাবেক ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে নোটিশ জারি করা হলে ২৩ ডিসেম্বর নোটিশ গ্রহণ করেন নূরে আলম সিদ্দিকী। পরের বছর ৫ জানুয়ারি সাত কার্যদিবস সময় বৃদ্ধির আবেদন করলে তা মঞ্জুর হয়। সাত দিন পার হওয়ার পর পরের ৭ দিনেও তিনি নোটিশ বিবরণী দাখিল করেননি। এর পরিপ্রেক্ষতে দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক ২০১৫ সালের ৮ মার্চ রমনা থানায় মামলাটি দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৩ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকাজ চলাকালে ৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম আর আসামির পক্ষে ছিলেন একেএম হাবিবুর রহমান চুন্নু।