ঢাকাWednesday , 26 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসার জেরে ভাগিনাকে কুপিয়ে খুন!

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রুবেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দূর্সম্পর্কের এক মামার বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার মহিবুল্লাপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিবুল্লাপুর গ্রামের বাসিন্দা মৃত মোবারকের ছেলে জাহাঙ্গীর (৪৩) ও নুরুল সেলিমের ছেলে মো. মজিব (৪০) এবং নিহত রুবেল একইসাথে এলাকায় চলাফেরা করতেন। জাহাঙ্গীর সম্পর্কে রুবেলের মায়ের চাচাতো ভাই।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মামা জাহাঙ্গীর। কথা বলতে বলতে রুবেলদের বাড়ি থেকে কিছু দূর সামনে গেলে তার ওপর হামলা করেন জাহাঙ্গীর ও মজিবের লোকজন। এ সময় তারা রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তার ওপর ফেলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
একাধিক সূত্রে জানা গেছে, রুবেল, জাহাঙ্গীর ও মজিবসহ এলাকার আরো কয়েকজন অস্ত্র ও মাদকের ব্যবসা করেন। স্থানীয়দের ধারণা, ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে মূল আসামি জাহাঙ্গীর ও মজিব পলাতক রয়েছেন।